,

হংকংয়ের বিখ্যাত ভাসমান রেস্তোরাঁ ‘জাম্বো’ ডুবে গেছে

news-image

অনলাইন ডেস্ক : হংকংয়ের বিখ্যাত ভাসমান রেস্তোরাঁ ‘জাম্বো’ ডুবে গেছে। রেস্তোরাঁটি প্রায় ৫০ বছর চালু ছিল। পোতাশ্রয় থেকে সরিয়ে নেওয়ার কয়েক দিন পর এটি ডুবে যায়।

মূল কোম্পানি অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ বলেছে, অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পথে দক্ষিণ চীন সাগরে রেস্তোরাঁটি ডুবে যায়। এ ঘটনায় তারা খুবই মর্মাহত বলে জানিয়েছে। তবে এ ঘটনায় কোনো নাবিক আহত হননি। খবর বিবিসির।

বন্ড সিরিজের একটি মুভিসহ কয়েকটি সিনেমায়ও রেস্তোরাঁটি দেখানো হয়। কিন্তু মহামারির কারণে ডিনার পরিষেবা বন্ধ হয়ে গেলে ব্যবসায় বড় ধাক্কা খায় রেস্তোরাঁটি।

অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ বলেছে, বৈরী পরিস্থিতিতে পড়ে প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে গত রোববার রেস্তোরাঁটি ডুবে যায়।

কোম্পানি আরও জানায়, যেই স্থানে রেস্তোরাঁটি দুর্ঘটনার কবলে পড়ে, সেখানে পানির গভীরতা ছিল এক হাজার মিটারের বেশি। ফলে উদ্ধারকাজ চালানো ছিল খুবই কঠিন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড