,

কাভার্ডভ্যানের ধাক্কায় দুই রোহিঙ্গা নিহত

news-image

জেলা প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী দুই রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (২০জুন) সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা (৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে আসা কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ন ১৭-৭৭৫০) উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে এর দু’যাত্রী ঘটনাস্থেলই নিহত হন। আহত হন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না