,

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

news-image

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদরের বশিকপুর এলাকায় কাঠমিস্ত্রি আহসান উল্যাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বশিকপুরের মুরাদ হোসেন, জাকির হোসেন, রিপন হোসেন, নিশান উদ্দিন, সুমন হোসেন, জামাল উদ্দিন ও আলমগীর হোসেন। তাদের মধ্যে সুমন হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৪ সালে আহসান উল্যাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার ৯ বছর পর এ মামলার রায় দিলেন আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তোষ প্রকাশ করেছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ জুলাই রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আহসান উল্যাহ। সেদিন পরিকল্পিতভাবে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে সদর থানায় ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ২০১৫ সালের ২৬ জুন সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর