,

‘আমি যা ইচ্ছে তাই করব’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূর। অভিনয় থেকে দূরে আছেন বহু বছর। স্থায়ী হয়েছেন সূদুর অস্ট্রেলিয়ায়। মাঝে বেশ কয়েকবার ঢাকায় আসলেও, দাঁড়াননি ক্যামেরার সামনে। শুধু তাই নয়, ভক্ত-দর্শকদের থেকেও দূরে ছিলেন এই অভিনেত্রী। তবে সেই দূরত্ব ঘোচাতে ইউটিউব আর ফেসবুকে সরব হয়েছেন এই চিত্রনায়িকা। এখন তাকে প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে তিনি ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে প্রায়ই কথা বলে থাকেন।

এবার এই চিত্রনায়িকা ঘুরতে গিয়েছেন অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশনাল পার্কে। আর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সেই ভিডিও। যেখানে দারুণ উল্লাস নিয়ে শাবনূর বলেন, ‘খুব ভালো লাগছে, এক্সাইটেড। আজ আমি একা একা ঘুরব। তোমাদের সঙ্গে মজা করব, খেলব, আমি যা ইচ্ছে তাই করব। তোমরা আমাদের সঙ্গে থাকো, ভীষণ ভালো লাগবে।’

১৪ মিনিটের ভিডিওতে দেখা যায়, কাকাডু ন্যাশনাল পার্কে যাওয়ার আগে জাহাজে ওঠা এবং সেখানের ভ্রমণ করার নানা দৃশ্য। ভিডিওর বিভিন্ন সময় ভক্তদের সঙ্গে নানা কথা বলেন শাবনূর। আর তুলে ধরেন সেখানে ভ্রমণ করার সুন্দর মূহুর্তগুলো। শাবনূরের ভিডিওটি প্রকাশের ঘন্টাখানেকের মধ্যেই ভক্ত-দর্শকরা তা লুফে নেন। ১৯ হাজার ভিউ, প্রায় দেড় হাজার মন্তব্য আর লাইক পড়েছে প্রায় ৪ হাজার।

এদিকে, করোনার কারণে বেশ কয়েক বছর ধরেই দেশে আসতে পারছে না এই অভিনেত্রী। সবশেষ কথা উঠেছিল, গত ঈদ তিনি দেশে উদ্‌যাপন করবেন। কিন্তু শেষ মূহূর্তে জানা যায়, দেশে আসেননি এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন শাবনূর। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। জানা গেছে, অস্ট্রেলিয়ায় ছোট বোন ঝুমুরের স্বামীর সঙ্গে ব্যবসা করছেন শাবনূর।

সবশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এই অভিনেত্রীর।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড