,

সংক্রমণ বাড়ছে, শিগগির বুস্টার ডোজ নিন : স্বাস্থ্যমন্ত্রী

news-image

করোনা সংক্রমণ বাড়ছে, শিগগির বুস্টার ডোজ নিন : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাচ্ছে জানিয়ে সবাইকে টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশসহ বাংলাদেশেও করোনা বাড়ছে। এ জন্য সবাই বুস্টার ডোজ নিন।’

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ওষুধ শিল্প সমিতির সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান করব, যারা এখনো বুস্টার ডোজ নেননি, অতি শিগগির নিয়ে নিন।’

স্বাস্থ্যের কোনো বিষয় চাপিয়ে দেওয়ার নয় উল্লেখ করে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের অবহিত করা। টিকা নিলে কী সুবিধা না নিলে কী অসুবিধা- এ বিষয়গুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই। আমরা চাপিয়ে দিতে পারবও না।’

জাহিদ মালেক বলেন, প্রস্তাবিত বাজেটে ওষুধ তৈরিতে ব্যবহৃত কিছু কিছু কাঁচামালের দাম বেড়েছে। এতে ওষুধের দামেও প্রভাব পড়বে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে ওষুধের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড