,

মিথিলার মন খারাপ, জানালেন কারণ

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ছোটপর্দায় ব্যস্ত এই শিল্পীর সিনেমায় অভিষেক হয় ‘অমানুষ’ দিয়ে। যা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। কিন্তু প্রথম সিনেমা মুক্তির এমন ক্ষণে দেশে নেই এই অভিনেত্রী। আর সে কারণে সৃজিত পত্নী মিথিলার মনও খারাপ।

দৈনিক আমাদের সময় অনলাইনকে এক ভিডিও বার্তায় মিথিলা বলেন, ‘‘সবাইকে শুভেচ্ছা। আমি এই মূহুর্তে অফিসের কাজে তানজানিয়াতে আছি। আপনারা সবাই জানেন আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। আমি প্রিমিয়ারে থাকতে পারছি না, এজন্য মনটা খুব খারাপ। কারণ আমি এই মূহুর্তে অনেক দূরে আছি, দেশ থেকে।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সবাইকে অনুরোধ করবে, আপনারা হলে আসুন, ছবিটি দেখুন। আমাদের জানান সিনেমাটি আপনাদের কেমন লাগলো। এই সিনেমায় কাজ করেছেন নিরব, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিমসহ অনেক অনেক গুণী শিল্পী। সিনেমাটি করার কারণ হলো যে, গতানুগতিক বাণিজ্যিক ছবির যে গল্প তার থেকে এই ছবির গল্পটি একটু আলাদা। জঙ্গলের ভেতরের একটি গল্প, একটা ডাকাত দলের গল্প। তো খুবই দুঃসাহসী কাজ। আপনার সবাই হলে আসুন, ছবিটি দেখুন।’

‘অমানুষ’ সিনেমায় মিথিলার বিপরীতে আছেন নিরব। অনন্য মামুনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড