,

চট্টগ্রাম বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণ এবং ৯ কেজি সিসাসহ মাসুদ রানা নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শুল্ক গোয়েন্দারা তাকে আটক করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছান মাসুদ। আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ এবং ৯ কেজি সিসা জব্দ করা হয়। এ ঘটনায় মাসুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর