,

বগুড়ায় ট্রাক-সিএনজির সংর্ঘষে দুইজন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

আজ সোমবার বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের রনবাঘা উচ্চবিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল খালেক (৫৫) ও নাটোর জেলার সিংড়া উপজেলার কাসটে গ্রামের বাবলু মিয়া (৫০)। হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে রনবাঘা থেকে নন্দীগ্রাম আসার পথে ওমরপুর বাজারের কাছে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হন। দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়