,

পাহাড়ি ঢলে দুর্ভোগে খেটে-খাওয়া মানুষ

news-image

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার নদ-নদীর পানি বেড়েছে । উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিম্নাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি ওঠায় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

আজ সকাল থেকে যাদুকাটা, বৌলাই, রক্তি ও পাটলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা যায়, জেলা সদরে যেতে নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে মানুষকে। পানি বাড়ায় উপজেলার কয়েকটি কমিউনিটি ক্লিনিক পানিতে তলিয়ে গেছে।

তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক তাজুল ইসলাম জানান, টানা বৃষ্টি ও নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত চারপাশ। বিদ্যালয় আঙিনায় পানি, বিদ্যালয়ের সবকটি রাস্তা পানির নিচে। জীবন ঝুঁকি নিয়ে কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে আসে।

সীমান্তবর্তী যাদুকাটা নদীর পাড়ে বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা সাত্তার আজাদ জানান, জিনিস পত্রের দাম বাড়ছে, জ্বলছে না কারও কারও চুলা। বৃষ্টির জন্য ঘর থেকে মানুষ বের হতে পারছেন না।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, পানিতে উপজেলার আনোয়ারপুর এলাকা, তাহিরপুর -বাদাঘাট সড়ক ও পাশের উপজেলার শক্তিয়ারখলা বাজারে সামনে একশত মিটার (দূর্গাপুর) ও বাঘ মারা এলাকার সড়ক পানিতে ডুবে যাওয়ার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মানুষ নৌকা দিয়ে চলাচল করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড