,

৫৩৯ রানে অলআউট ইংল্যান্ড, বোল্টের ৫ উইকেট

news-image

স্পোর্টস ডেস্ক : ট্রেন্ট ব্রিজ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫৩৯ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেকে ১৪ রানে পিছিয়ে রয়েছে দলটি।

সোমবার সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে প্রথম ইনিংসে ফের ব্যাটিংয়ে নামে ইংলিশরা। যেখানে তৃতীয় দিন ৫ উইকেট হারিয়ে ৪৭৩ রানে শেষ করেছিল স্বাগতিকরা। ১৬৩ রানে অপরাজিত থাকা জো রুট ৬ রান যোগ করে ট্রেন্ট বোল্টের বলে বিদায় নেন। আরেক অপরাজিত থাকা ব্যাটার বেন ফকস ৫৬ রানে রান আউটের শিকার হন।

দলের বাকিরা আর সেভাবে টিকতে পারেনি। ক্যারিয়ারে দশমবারের মতো টেস্টে ৫ উইকেট দখল করেন বোল্ট। কিউই অন্য বোলার মিচেল ব্রেসওয়েল ৩টি উইকেট পান। তবে চোট পাওয়া কাইল জেমিসন এই ইনিংসে আর বল করতে পারবেন না।

এর আগে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৫৩ রান করেছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড