,

পিস্তল বের ক‌রে সানী‌কে হুম‌কি দি‌লেন জা‌য়েদ

news-image

বিনোদন প্রতিবেদক : পিস্তল বের ক‌রে ওমর সানী‌কে গুলি করার হুম‌কি দিয়ে আবারো শিরোনামে চিত্রনায়ক জায়েদ খান। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সেদিন খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই চিত্রনায়ক সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন জায়েদ। তবে সানীর তোলা এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে অশোভন আচরণ করেছেন জায়েদ। এ নিয়ে তার ওপর বিরক্ত ছিলেন সানী। বিষয়টি ডিপজলকে জানানো হলে তিনি জায়েদকে মৌসুমীর আশপাশে না ভিড়তে বলেন। তবে ডিপজলের এই সমাধান মানতে পারেননি সানী।

শুক্রবার ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ঢুকে জায়েদকে দেখতে পেলে সোজা গিয়ে তাকে চড় মারেন সানী। এ সময় তিনি জায়েদকে বলেন, ‘তোরে না নিষেধ করছি, আমার বউরে ডিস্টার্ব করবি না’। জবাবে কোমর থেকে তাৎক্ষণিক পিস্তল বের করেন জায়েদ। বলেন, ‘গুলি করে দেব’।

এ সময় ডিপজলসহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী বিষয়টি দেখতে পান। এ বিষয়ে জানতে চাইলে ডিপজল বলেন, দুজনের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়েছে। হয়তো আগে থেকেই তাদের মধ্যে রাগারাগি ছিল। আমি ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। এর বেশি কিছু জানি না।

এ বিষয়ে জানতে চাইলে ওমর সানী ক্ষুব্ধ কন্ঠে বলেন, ‘আগামীকাল সকালে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তোমরা সবাই আমার পাশে থাকো’।

অন্যদিকে জায়েদ খান বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওখানে ডিপজল ভাইসহ আরো অনেকে ছিলেন। তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। এখনকার বিয়ে বা বড় অনুষ্ঠানে মেটাল ডিটেক্টর রাখা হয়, সেখানে পিস্তল নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য