,

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

news-image

অনলাইন ডেস্ক : ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। শনিবার টাস্কানি ও এমিলিয়া রোমাগনা সীমান্তের পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে চারজন তুরস্কের নাগরিক, দুজন লেবাননের এবং একজন ইতালীয় পাইলট। খবর এপি ও রয়টার্সের।

খবরে বলা হয়েছে, ঝড়ের সময় উত্তর-মধ্য ইতালির একটি পাহাড়ের ঘন জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তাদের প্রাণহানি ঘটে।

অনুসন্ধানে নেতৃত্বদানকারী বিমান বাহিনীর উদ্ধার সমন্বয় ইউনিটের প্রধান আলফোনসো সিপ্রিয়ানো বলেন, বৃহস্পতিবার তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে নিখোঁজ হয়। এরপরই সন্ধানে নামে উদ্ধারকারী দল।

তিনি জানান, প্রথমে পাঁচজনের এবং পরে বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য