,

‘নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, এবার মুক্তি চাই’

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন থেকে ঝুলন্ত অবস্থায় মাহমুদুল হাসান ফাহিম (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে বিষ্ণপুর গ্রামের পুরাতন সর্দার বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

মাহমুদুল হাসান ফাহিম পুরাতন সর্দার বাড়ির হারুন অর রশিদ বাবুলের ছেলে। সে স্থানীয় কুতুবপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল।

উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘প্রিয় মা-বাবা আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নাই, আমার মৃত্যুর জন্য ডিপ্রেশনই দায়ী। চোরাবালির মতো ডিপ্রেশন বেড়েই যাচ্ছে, ক্রমাগত আমাকে মৃত্যুর দিকে এগিয়ে নিচ্ছে। মুক্তির কোনো পথ নেই। গ্রাস করে নিচ্ছে জীবন, নিজের সাথে যুদ্ধ করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত, এবার মুক্তি চাই। এই জীবন থেকে বাঁচার জন্য মরতেছি, সবাই ক্ষমা করে দিও- ফাহিম।’

চিরকুটে আরও লেখা ছিল, ‘দোকানদার সোহাগ ভাই ১০০০ টাকা পাবেন, শেষ কষ্ট করে এই টাকাগুলো দিয়ে দিয়েন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমরা দুই ভাই। বাবা-মার সঙ্গে ছোট ভাই চট্টগ্রাম থাকে। চাচাদের সঙ্গে গ্রামের বাড়িতে থেকে লেখাপড়া করত ফাহিম। কিন্তু গত কয়েকমাস থেকে মোবাইলে গেমসে আসক্ত হয়ে পড়ে সে। এসব ঘটনায় চট্টগ্রাম থেকে মোবাইলে তাকে বকাঝকা করেন তার বাবা। গতকাল শুক্রবার রাতে খাওয়ার পর নিজ কক্ষে যায় ফাহিম। সকালে কক্ষের ভিতর থেকে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ফাহিমের লাশ উদ্ধার করেন। এ সময় ফাহিমের লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়।

সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ পাল জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। ফাহিম মোবাইলের বিভিন্ন গেমে আসক্ত ছিল। তাই ডিপ্রেশন থেকেই আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর