শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লুহানস্কের ৯৭ ভাগই রাশিয়ার নিয়ন্ত্রণে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের লুহানস্ক প্রদেশের প্রায় ৯৭ ভাগই নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি জানান, দনবাসের একাংশ লুহানস্কের প্রায় শতভাগই তাদের দখলে। কয়েকদিনের তুমুল লড়াইয়ের পর ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণমুক্ত হয়েছে অঞ্চলটি।

সের্গেই শোইগু বলেন, স্বাধীন ঘোষিত দোনেৎস্ক ও লুহানস্কের বেশির ভাগ শহর এখন মুক্ত। গুরুত্বপূর্ণ শহর এবং ১৫টি বসতি রয়েছে এ তালিকায়। অভিযানের অন্যতম লক্ষ্য- সেভেরোদোনেৎস্কের আবাসিক এলাকা পুরোপুরি রাশিয়ার দখলে। শিল্প এলাকা এবং কাছাকাছি বসতিগুলোও শিগগিরই নিয়ন্ত্রণে আসবে। লুহানস্ক প্রজাতন্ত্রের ৯৭ ভাগ দখলমুক্ত করেছে রাশিয়া।

শহরের মেয়র ওলেক্সান্ডার স্ট্রিউক বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী তাদের অবস্থান শক্তিশালী করেছে এবং লাইন ধরে রেখেছে।’

এদিকে, জেলেনস্কি গত সোমবার ভিডিও ভাষণে বলেন, ‘আমাদের বীররা সেভেরোদোনেৎস্কে তাদের অবস্থান ছেড়ে দিচ্ছে না।’

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ অভিযান। এখন পর্যন্ত ৪ হাজার ২৫৩ বেসামরিকের মৃত্যুর তথ্য জানিয়েছে জাতিসংঘ। সূত্র : এপি

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা