,

সীতাকুণ্ডে ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ, আটক ৯

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের দুই দিন না যেতেই একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৭। টানা দুই দিনের অভিযানে তুলাতুলী এলাকা থেকে উদ্ধার করা হয় অবৈধভাবে মজুদ করা প্রায় ১০ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার। তিন মূলহোতাসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

আটক তিন মূলহোতা হলেন— ওই এলাকার মৃত হাজী শফিউর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন কুসুম (৫১), মৃত- ফয়েজ আহাম্মদের ছেলে মো. মহসীন (৫১), ও মৃত ছিদ্দিক আহম্মেদের ছেলে মো. নুরুন নবী (৪৮)। তার মধ্যে মো ইসমাইল হোসেন কুসুমকে ২০২১ সালের ১২ জুলাই সিলিন্ডার কাটার অভিযোগে অভিযুক্ত হয়েছিল।

র‍্যাব কর্মকর্তারা জানান, সম্প্রতি লোহার দাম বেড়ে যাওয়ার পর মাথাচাড়া দিয়ে ওঠে চক্রটি। বিভিন্ন এলাকা থেকে প্রতিটি সিলিন্ডার ৬০০ টাকা দরে কিনে প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি করতো। এভাবে ১৩ কেজির একটি এলপিজি গ্যাস সিলিন্ডার ‘ভাঙারি লোহার’ মূল্যে দাঁড়াতো ৭৮০ টাকায়। পাশাপাশি সিলিন্ডারের নলেজ পুনরায় বিক্রি হতো ২৫০ টাকায়। এ কারণে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার মজুদ করে মুনাফা করতো চক্রটি।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, গত ৪ জুন সীতাকুণ্ডে বিএম ডিপোর বিস্ফোরণের পর র‌্যাব জানতে পারে, কতিপয় অসাধু সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন থেকে সীতাকুণ্ডের তুলাতুলী এলাকার জনবহুল গ্রামে অবৈধ চোরাই এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে তা কেটে টুকরা করে বিভিন্ন রি-রোলিং মিলে বিক্রি করে আসছে। এর ফলে এলাকার মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়াসহ যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। পরিবেশ দূষণ ও এলাকাবাসী অত্যন্ত দুর্ঘটনার ঝুকিতে থাকলেও এই চক্রের সদস্যদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এর পর র‌্যাব সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুন) ও বৃহস্পতিবার (৯ জুন) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি এলাকায় অভিযান চালিয়ে ওই সিন্ডিকেটের মূলহোতাসহ জড়িত ৯ জনকে আটক করে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না