,

চট্টগ্রাম বন্দরে ধোঁয়ার আতঙ্ক

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পুরোনো একটি কনটেইনার থেকে ধোঁয়া বের হওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে শ্রমিক-কর্মচারীদের মধ্যে। পরে ওই কনটেইনারটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে ১০ বছর আগে আমদানি করা একটি কনটেইনারে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ধোঁয়া উড়তে দেখেন শ্রমিকরা। বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে দ্রুত সেটি নিরাপদ স্থানে সরিয়ে নেন তারা।

জানা গেছে, ২০১২ সাল থেকে কনটেইনারটি বন্দরে পড়ে আছে। সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে দুর্ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ইয়ার্ড, টার্মিনালে পড়ে থাকা রাসায়নিকের কনটেইনার চিহ্নিত করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। কাস্টমস কর্তৃপক্ষও দ্রুত নিলাম বা ধ্বংসের উদ্যোগ নিয়েছে।

গতকাল সোমবার স্পট নিলামে দুই কনটেইনার হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রি করেছে কাস্টমসের নিলাম শাখা। গতকাল জারি করা এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টমস কমিশনার মো. ফখরুল আলম ৩০ দিনের মধ্যে বন্দর থেকে রাসায়নিক খালাস নিতে অনুরোধ করেছেন। অন্যথায় সেগুলো নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হবে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক আমাদের সময়কে বলেন, ‘দুপুরে বন্দরের একজন শ্রমিক পুরোনো কনটেইনার থেকে ধোঁয়া উঠতে দেখে খবর দেয়। আমরা সঙ্গে সঙ্গে সেটি নিরাপদ স্থানে সরিয়ে রেখেছি।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি