,

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস দোকানে, শিক্ষকসহ নিহত ২

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস সড়কের পাশে থাকা একটি দোকানে ধাক্কা দেয়। এসময় দোকানে থাকা এক কর্মচারী ও মাইক্রোবাসে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

মহাসড়কের লাকসামের পোলাইয়া নামক স্থানে মঙ্গলবার (৭জুন) সকাল পৌনে ৮ টায় দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী।

পুলিশ কর্মকর্তা কাইয়ুম জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গাড়ির যাত্রী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাংলাবাজার এলাকার মৃত. হারেছ মিয়ার ছেলে স্কুল শিক্ষক জামাল উদ্দিন (৫২) ও দোকানের কর্মচারী স্থানীয় পোলাইয়া এলাকার চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)। দুর্ঘটনায় আহত চালকসহ ৩ জন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা কাইয়ুম জানান, সকাল পৌনে ৮ টার দিকে কুমিল্লা থেকে একটি প্রাইভেটকার তিনজন যাত্রী নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এসময় পোলাইয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চা দোকানে গিয়ে ধাক্কা দিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের সামনে অংশ ধুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় আনা হয়েছে। এবং নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। গাড়িটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর