,

মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে সাথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালীয়া কাকৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী মালীগাঁও গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানিয়েছে, আজ সকালে ওই নারী মোটরসাইকেলের পেছনে বসে ওয়ারুক বাজারে ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছিলেন। পথে তারালীয়া কাকৈরতলা সড়কে আসলে তার বোরকাটি মোটরসাইকেলের সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি মাটিতে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে উভয়পক্ষের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর