,

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা শহর মাইজদীতে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- রশিদ (১৯), ফাহাদ চৌধুরী হিমেল (১৯), রহমান মিশু (২৫) এবং খালেদ সাইফুল্লাহ অনন্ত (১৯)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মাইজদী পৌর পার্ক সংলগ্ন শিল্পকলা একাডেমির সামনে দিয়ে যাচ্ছিলেন আবদুর রহিম নামের এক ব্যক্তি। এ সময় একদল কিশোর গ্যাং তার গতিরোধ করে তাকে মারধর করে। পরে তার কাছে থাকা ৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনতাই করে নিয়ে যায়। ভুক্তভোগী তাৎক্ষণিক বিষয়টি ডিবি পুলিশকে জানালে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গ্যাংয়ের সদস্য আতাউর রশিদকে আটক করে।

এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর পার্ক ও মাইজদী অভিযান চালিয়ে অপর তিনজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে রহমানের ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর