,

আড়াই কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বুস্টার হচ্ছে মানুষের কোভিডের সুরক্ষা। এ পর্যন্ত দেশের প্রায় দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এ সপ্তাহে আরও এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য রয়েছে।’

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে হাসপাতালে বুস্টার সপ্তাহ উদ্বোধন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার থেকে শুরু হওয়া বুস্টার সপ্তাহ চলবে আগামী ১২ জুন পর্যন্ত।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বুস্টার সপ্তাহে ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রের মাধ্যমে ৮৫ হাজার স্বেচ্ছাসেবক বুস্টার ডোজ দিতে কাজ করছেন। দেশের প্রধানমন্ত্রীর সুচিন্তার কারণে দেশের মানুষ ভালো আছেন। আমাদের দেশের অর্থনীতি ভালো আছে। যারা বুস্টার ডোজ নেবে তাদের সুরক্ষা আরও ভালো থাকবে।’

জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ কোভিড টিকাদানে বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। জনগণকে আরও ভালো রাখতে চাই।’

বুস্টার সপ্তাহ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দীন, কর্নেল মালেক মেডিকেল কলেজের মহাপরিচালক আশ্বাদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর