,

বাজেট অধিবেশন শুরু রোববার

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) আগামীকাল রোববার শুরু হচ্ছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় শুরু হবে এ অধিবেশন। অধিবেশনে বাজেটের পাশাপাশি পদ্মা সেতু বাস্তবায়নে সরকারের সফলতা নিয়েও আলোচনা হবে।

কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় সংসদে যেসব বিষয়ে প্রস্তাব আনা হবে। সেই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনায় অংশ নেবেন।

গত ১৮ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের আহ্বান করেন। সংসদ সচিবালয় সচিব কে এম আব্দুস সালাম সংসদ অধিবেশেনের তথ্য নিশ্চিত করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ৯ জুন সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে। এটি হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা চতুর্দশ বাজেট।

বাজেট প্রস্তাব উত্থাপনের পর দুদিন বিরতি দিয়ে ১২ জুন থেকে শুরু হবে বাজেট আলোচনা। আগামী ১৪ জুন সম্পূরক বাজেট পাসের পর প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনা শুরু হবে। আলোচনা শেষে ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।

বাজেট পাসের পরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা আছে বলেও জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড