,

আইডিয়ালে শিক্ষকদের ক্লাস বর্জন, শিক্ষার্থীদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ ৩ শিক্ষকের পদত্যাগের দাবিতে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ আন্দোলনে যুক্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মিছিল চলছে ক্যাম্পাসে।

শনিবার সকাল থেকেই আইডিয়াল কলেজে উত্তপ্ত অবস্থা চলছে। এর আগে গতকাল শুক্রবার ওই অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া পিএচডি, অঢেল আর্থিক দুর্নীতি ও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষকরা। এসময় সংবাদ সম্মেলনে তাকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

জানতে চাইলে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক জাহাঙ্গীর হাসান বলেন, অধ্যক্ষসহ মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী, গণিত বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে আমরা সব একাডেমিক কার্যক্রম বর্জন করেছি। শিক্ষার্থীরাও আমাদের আন্দোলনে সমর্থন জানিয়ে কলেজে বিক্ষোভ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এর আগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে শিক্ষকরা অভিযোগ করে বলেন, কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব জসিম উদ্দীন আহম্মেদ ২০১৭ সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। অধ্যক্ষ হিসাবে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড