,

যানজটে আটকে মোটরসাইকেলে ১০ কিমি পাড়ি দিয়ে সমাবেশে তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের। সেখানে যাওয়ার পথে পড়েন যানজটে। পরে নিজের গাড়ি ছেড়ে মোটরসাইকেলে ১০ কিলোমিটার পাড়ি দিয়ে সমাবেশে পৌঁছান তথ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ ওই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাছান মাহমুদ।

এর আগে, মন্ত্রী বিমানে করে বিকেল সোয়া পাঁচটায় চট্টগ্রামে পৌঁছান। এরপর নির্ধারিত গাড়িতে করে প্রেসক্লাবের উদ্দেশে রওনা দেন। তবে ইপিজেড এলাকায় পৌঁছানোর পর যানজটে আটকা পড়েন। এ সময় সমাবেশে যোগ দেওয়ার জন্য গাড়ি থেকে নেমে বন্দর থানার পরিদর্শকের (তদন্ত) মোটরসাইকেলে করে সমাবেশের উদ্দেশে যাত্রা করেন।

দীর্ঘপথ মোটরসাইকেলে পাড়ি দিয়ে হাছান মাহমুদ সমাবেশে যোগ দেওয়ায় পর দলের নেতাকর্মী ও উপস্থিত লোকজন উচ্ছ্বাসে ফেটে পড়েন। এরপর তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর