,

অস্তিত্বহীন দলের সঙ্গে বৈঠক করা বিএনপির দেউলিয়াত্ব : তথ্যমন্ত্রী

news-image

চট্টগ্রাম সংবাদদাতা : বিএনপি যেসব দলের সঙ্গে বৈঠক করছে তাদের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, অস্তিত্বহীন দলের সঙ্গে বৈঠক করে বিএনপি একটি সংবাদ পরিবেশন করেছে মাত্র। অস্তিত্বহীন দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বটাই প্রকাশ পাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এ আয়োজন করা হয়। এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানববন্ধনের উদ্দেশে রওনা হয়ে পথে যানজটে পড়েন মন্ত্রী। পরে বন্দর থানা পুলিশের এক কর্মকর্তা মোটরসাইকেলে মন্ত্রীকে জামালখানের প্রেস ক্লাবের সামনে পৌঁছে দেন।

উত্তর জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনার সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বাসন্তী প্রভা পালিত, মহিলা আওয়ামী লীগের নেত্রী সৈয়দা রিফাত আকতার নিশু, রেহেনা ফেরদৌস, খালেদা আক্তার চৌধুরী, রোকসানা নাছরিন, ফাতেমা বেগম, পাপড়ি সুলতানা, রেজোয়ানা শারমিন ও রাহেলা বেগম রেখা।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর