,

দুদকের মামলায় আক্কেলপুরের সাবেক মেয়র সস্ত্রীক কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জয়পুরহাট আক্কেলপুরের সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী ও তার স্ত্রী কামরুন্নাহার শিমুলকে কারাগারে পাঠিয়েছে বগুড়া জেলা আদালত। আজ বুধবার বিকেলে আদালতে হাজির হয়ে জামিন চাইতে এলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র রায়।

এর আগে গত ২৫ এপ্রিল তাদের বিরুদ্ধে মামলা করেন দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর আলম। তিনি বলেন, আজ দুপুরের পর আদালতে সাবেক মেয়র ও তার স্ত্রী হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাবেক মেয়র মাহফুজ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার স্ত্রী শিমুল জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ক্যাশিয়ার ছিলেন। তারা জয়পুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া আলহেরা আবাসিক এলাকায় থাকেন।

মামলা সূত্রে জানা যায়, সাবেক মেয়র মাহফুজ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ ছিল। অভিযোগ পেয়ে তাদের সম্পদের তথ্য জমা দিতে বলে দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়। ২০১৯ সালের ৩১ জুলাই স্বামী-স্ত্রী তথ্য জমা দেন। পরে সেই তথ্য অনুসন্ধান করে দুদক।

এতে দেখা যায়- সাবেক মেয়র ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকার স্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করেন। এছাড়া তার জ্ঞাত আয়ের সঙ্গে ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকার অসঙ্গতি পাওয়া যায়। অপরদিকে তার স্ত্রী শিমুলের হিসাবেও অবৈধভাবে ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকা অর্জনের তথ্য খুঁজে পায় দুদক। এছাড়াও তার জ্ঞাত আয়ের সঙ্গে ৩৬ লাখ ৭ হাজার ১৬৪ টাকার অসঙ্গতি রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়