,

মজাদার ও স্বাস্থ্যকর ওটস খিচুরি

news-image

দিন দিন স্বাস্থ্য নিয়ে সচেতন হচ্ছে মানুষ। দৈনিক খাদ্যতালিকায় স্বাস্থ্যকর খাবার না রেখে শুধু শারীরিক পরিশ্রম করলে খুব একটা লাভ নেই। তাই আপনার খাবারের তালিকায় যোগ করতে পারেন মজাদার ও স্বাস্থ্যকর ওটস খিচুরি। ওই খিচুরি আপনার ওজন কমাতেও সাহায্য করবে।

উপকরণ যা যা প্রয়োজনঃ

# ১/২ কাপ ওটস

# ১/৪ কাপ মসুর ডাল

# ১/৪ কাপ মুগডাল

# ১/২ কাপ ক্যাপসিকাম কুচি

# ১/২ কাপ গাজর ও ফুলকপি টুকরা

# ১ টেবিল চামচ তেল

# ১/২ চা চামচ আদা ও রসুন বাটা

#১/২ চা চামচ আস্ত জিরা

#পেঁয়াজ কুঁচি

# লবণ ও হলুদ গুঁড়ো পরিমাণমত
প্রস্তুত প্রণালী:

চুলায় একটি পাত্র নিয়ে আগে তেল গরম করে নিন। তেল গরম হলে এতে আদা ও রসুন বাটা দিয়ে ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি ও একেরপর এক মশলা দিয়ে ভাজতে থাকুন। মশলা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখুন। চাইলে সামান্য পানি দিতে পারেন। তাহলে আর মশলা লেগে যাবেনা। এরপর সবগুলো সবজি দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিন। সবজি হালকা ভাঁজা হলে এর সাথে ডাল মিশিয়ে ২-৩ মিনিট নেড়ে নিন। এরপর দিয়ে দিন ওটস। ওটস যোগ করে আরও ২ মিনিড় কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এর সাথে ২ কাপ পানি যোগ করে মাঝারি আঁচে রান্না করুন। রান্না শেষে অল্প ঘি ছড়িয়ে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার ও সুস্বাদু ওটস খিচুড়ি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর