,

বড় ব্যবধানে হেরে এশিয়া কাপে ষষ্ঠ বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ হকিতে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ৮-০ গোলের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ফলে এই টুর্নামেন্টে আবারও ষষ্ঠ হলো লাল-সবুজের দল।

বুধবার ইন্দোনেশিয়ার জেবিকে ফিল্ডে পাকিস্তানকে প্রথম কোয়ার্টারে লিড পাইয়ে দেন রেজওয়ান আলি। আর দ্বিতীয় কোয়ার্টারের ব্যবধান দ্বিগুণ করেন মোবাশ্বের আলি। ৩২তম মিনিটে মোবাশ্বর আলী আরেকটি গোল করেন। পরে ৩৯তম মিনিটে আফরাজ ফিল্ড গোল করলে পাকিস্তান ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।

ম্যাচের ৪২তম মিনিটে আবদুল শহীদ ফিল্ড গোল করেন। শেষ কোয়ার্টারের শুরতেই ফিল্ড গোল করেন অধিনায়ক উমর ভুট্টো। ৫৩তম মিনিটে এজাজ আহমেদ ফিল্ড গোল করেন। আর শেষ মিনিটে গজনফর আলী গোল করলে বাংলাদেশ ৮-০ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল। পরে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে তৃতীয় হয়েছিল দল। পরে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার টিকেট পেয়েছিল বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড