,

ঝিনাইদহে ইউপি সদস্যকে হাতুড়িপেটা

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে এক ইউপি সদস্যকে হাতুড়িপেটা করে দু’পা ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ইউপি সদস্যের নাম ওয়াসিম সাজ্জাদ নাঈস। সে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য।

এ ঘটনায় একই ইউপির ২নং ওয়ার্ডের সদস্য টিক্কা, তার ছেলে সুমনসহ এজাহারভুক্ত চারজন ও অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে বুধবার সকালে থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য টিক্কাকে গ্রেপ্তার করেছে।

মামলার বাদী হোসেন জানান, তার ভাই ওয়াসিম সাজ্জাদ মঙ্গলবার বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী মান্দিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শড়াতলা কবরস্থানের কাছে পৌঁছালে আসামিরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসকের পরামর্শে এক্সরে করার পর জানা যায় তার দুটি পা ভেঙে গেছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোর্টহাজতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়