,

চাকরির প্রলোভন দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদরে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদের প্রকাশ কবির (৪০) নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের মৃত আলী বাহারের ছেলে।

মঙ্গলবার (৩১ মে) রাতে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের নুরুল আমিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২২ মে ভুক্তভোগী নারী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়, প্রতারণার মাধ্যমে কবির তাকে বিয়ে করা ও তার ছোট ভাইকে চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।পরে টাকা ফেরত দেয়ার প্রলোভন দেখিয়ে কবির তার ব্যবহৃত মোবাইলে ভুক্তভোগীর অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। পাশাপাশি আরও টাকা দাবি করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর