,

কুমারখালীর যুবক সাবু হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

news-image

ইবি থানা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর যুবক সাবু মিয়া হত্যা মামলার আসামি বাপ্পী প্রামাণিক ও আল আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

আসামিদের একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আল আমিন উপজেলার মহেন্দ্রপুর এলাকার গোলাপ সর্দারের ছেলে এবং বাপ্পি প্রামাণিক একই উপজেলার চাপাইগাছি এলাকার আজিম প্রামাণিকের ছেলে।

সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, আসামিদের উপস্থিতে রায় ঘোষণা করেন বিচারক। পরে আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর সাবু বাড়ি থেকে বের হলে খুন হন। পরদিন চাপাইগাছি এলাকায় একটি কলাবাগানের মধ্যে রক্তাক্ত জখম অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

১৪ সেপ্টেম্বর নিহত সাবুর বাবা স্বপন মন্ডল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল হাশেম।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়