,

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

news-image

নোয়াখালী প্রতিনিধি : ওমানে মো. সুজন (২৮) নামে এক বাংলাদেশি যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে।

সোমবার দুপুরে প্রবাসী বাংলাদেশি সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই এনামুল হক। তিনি বলেন, রোববার রাতে সুজনের সঙ্গে ওমানে থাকা তার এক বন্ধু মোবাইলে সুজনের মৃত্যুর বিষয়টি তাদের জানান।

তিনি আরও জানান, সাত বছর আগে ওমানে যান সুজন। সেখানে দেশি এক মালিকের অধীনে কৃষি কাজ করতেন।একবারও বাড়িতে আসেননি সুজন। স্থানীয় সময় গত শনিবার আছরের নামাজের পর মালিকের বাড়ির বাগান থেকে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে সুজন বাসায় ফিরছিলেন। সালালা শহরে নিজের বাসার কাছাকাছি পৌঁছলে একটি গাড়ি পেছন থেকে সুজনের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান।

সুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের লোকজন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর