,

ইউপি সদস্যের হাতে মারধরের শিকার মা-ছেলে

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মা-ছেলেকে স্থানীয় ইউপি সদস্যের মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার দুপুরের দিকে জমি নিয়ে বিরোধের জেরে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ইউপি সদস্য কবির আহমেদ হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

মা মারিয়া খাতুন বলেন, থানায় অভিযোগ করতে গেলে তাদের মৃত্যুর হুমকি দেন ওই ইউপি সদস্য। এ কারণে তারা কোনো অভিযোগ করতে পারেননি।

ছেলে ফাইসাল বলেন, নানার দেওয়া জমিতে দোকান করেন তার মা। যা তাদের একমাত্র উপার্জনের জায়গা। তিন বছর ধরে দোকানটি তারা চালাচ্ছেন। কিছুদিন ধরে ইউপি সদস্য কবির আহমেদ দাবি করছেন, দোকানের জায়গাটি নাকি তার। রোববার সকালে এসে তিনি দোকানে তালা দিয়ে যান। তালা খুলতে গেলে তিনি প্রথমে তাকে ও পরে তার মাকে বহু মানুষের সামনে মারধর করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আশেপাশের লোকজনের সামনেই মা-ছেলেকে এলোপাথাড়ি লাথি মারছেন ইউপি সদস্য কবির আহমেদ। এক পর্যায়ে তারা মাটিতে লুটিয়ে পড়েন।

ইউপি সদস্য কবির আহমদ জানান, ঘটনাটি তাদের পারিবারিক বিষয়। স্থানীয় সাদেক নামে একজন তাকে সম্মানহানি করার জন্য পারিবারিক বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর