,

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

news-image

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৯ মে) রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. রায়হান (৩২) ও বাবুল মাঝি (৪০)। তারা উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকার বাসিন্দা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রামগতি থেকে ছেড়ে যাওয়া ইলিশভর্তি পিকআপ ওই এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় খায়। এতে চালকসহ তিনজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এসময় ঘটনাস্থলে রায়হান মারা যান। আহত বাবুল মাঝিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। আহত অন্য আরোহীকে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর