,

পুকুরে গোসল করার সময় এসআইয়ের মৃত্যু

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : পুকুরে গোসল করার সময় রাশেদুল ইসলাম (৪০) নামে এক এসআই হার্ট-অ্যাটাক করে মারা গেছেন। তিনি সাতক্ষীরার কলারোয়া থানায় কর্মরত ছিলেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শফিকুল ইসলাম জানান, সকাল দশটার আগে পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় এসআই রাশেদুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, তিনি পানিতে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

কলারোয়া ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ওবায়দুল্লাহ বলেন, এসআই রাশেদ গোসল করার সময় পানিতে ডুবে যান। পরে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, রাশেদুল ইসলাম দেড় মাস আগে কলারোয়া থানায় পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদান করেছিলেন।

কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, রাশেদুলের পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়