,

এক বছর ধরে স্বামীর অপেক্ষায় শাহনাজ

news-image

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রতিদিনের মতো কাজের জন্য বের হন নুরুল আলম। সন্ধ্যার মধ্যেই বাসায় ফেরেন তিনি। কিন্তু একদিন সন্ধ্যায় আর ফেরেননি। এরপর কেটে গেছে এক বছরের বেশি সময়। এখনো স্বামীর ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন শাহনাজ আকতার।

রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের বাসিন্দা নুরুল আলম গত ২০২১ সালের ১০ মার্চ সকালে কাজের সন্ধানে বের হোন। এরপর থেকে মুঠোফোনের নম্বরটিও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোজি করেও সন্ধান পায়নি তার পরিবার। সে সময় স্বামীর সন্ধান না পেয়ে তার স্ত্রী রাউজান থানায় একটি অভিযোগ দেন। তবে এক বছর পার হলেও থানা থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

শাহনাজ আকতার বলেন,স্বামী নিখোঁজের পর জন্ম নিয়েছিল তার ফুটফুটে ছেলে সন্তান। সন্তানের বয়স প্রায় ১ বছর।ছেলে বড় হচ্ছে, কি পরিচয় দিব। আর কত অপেক্ষার পর তিনি ফিরে আসবেন? বর্তমানে সন্তানকে নিয়ে বাবার অভাবের সংসারে থাকছেন শাহনাজ।

এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন,‘এটা আমার নলেজে নেই। যেহেতু এক বছর আগের ঘটনা সেহেতু বিস্তারিত জেনে জানাতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর