,

জেদ্দাফেরত যাত্রীর ব্যাগে তিন কেজি সোনা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার সকাল ১০টা ২০ মিনিটে জেদ্দা থেকে আসা বিজি-১৩৬ ফ্লাইটে শফি নামে ওই যাত্রীর কাছ থেকে এ সব সোনা উদ্ধার করা হয়।

দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নিয়ামুল হাসান সিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করলে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে সেখান থেকে ২৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার ওজন তিন কেজি। আটক ব্যক্তির বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর