,

বিয়ে বাড়িতে খেয়ে ৪০ জন হাসপাতালে

news-image

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে বিয়ে বাড়িতে খেয়ে বরপক্ষের ৪০ জন ডায়রিয়া ও পেটব্যথায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালী পৌরসভার পুটিবিলা গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে বড় মহেশখালী ইউনিয়নের দক্ষিণ জাগিরাঘোনা গ্রামের মো. সেলিমের মেয়ের বিয়ে হয়। বিয়েতে বরযাত্রী হয়ে যাওয়া আত্মীয়-স্বজনরা খেয়ে ফেরার পর সন্ধ্যার দিকে ৪০ জন ডায়রিয়া ও পেটব্যথায় আক্রান্ত হন। গতকাল রাত ৯টা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ৪০ জনকে মহেশখালী হাসপাতালে আনা হয়। এর মধ্যে অন্তত ২০ জনকে ভর্তি রাখা হয়েছে।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক বলেন, ‘খাবারে ভেজাল বা বাসি খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের চিকিৎসা দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর