,

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার জীবননগরে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা।

নিহত একজনের নাম জানা গেছে। হামিদুল ইসলাম নামের ওই ব্যক্তি একটি অফিসের সিনিয়র সিকিউরিটি গার্ড।

পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ৯ জনের একটি দল মাইক্রোবাস নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাওয়ার পথে জীবননগর এলাকায় গাড়িটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনকে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর