,

‘ডাকাত’ ‘ডাকাত’ বলে র‍্যাবের ওপর হামলা, ৩ জন আহত

news-image

আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করে সাদাপোশাকে থাকা র‍্যাব সদস্যদের ওপর হামলা করা হয়েছে। হামলাকারীরা র‍্যাব সদস্যদের একটি প্রাইভেট কারও ভাঙচুর করেছে। এ সময় দুই র‍্যাব সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

আহত র‍্যাব সদস্য হলেন মো. শামিম কাউছার (২৯) ও মোখলেছ। অপর আহত ব্যক্তি হলেন পারভেজ (২৯)।

বুধবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে শান্তিরহাট রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার শিকার র‍্যাব সদস্যরা সাদাপোশাকে মাদক উদ্ধারে অভিযানে গেলে মাদক কারবারিরা ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করেন। এ সময় স্থানীয় লোকজন হামলায় অংশ নেন। এতে র‍্যাবের দুই সদস্যসহ তিনজন আহত হন। আহত দুই র‍্যাব সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে।

র‍্যাব, পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে শান্তিরহাট রোডের মাথায় র‍্যাব সদস্যদের বহন করা সাদা রঙের প্রাইভেট কারের সামনে একটি কাভার্ড ভ্যান এসে দাঁড়ায়। এ সময় ফাঁকা গুলির শব্দ শুনে ‘ডাকাত’ ‘ডাকাত’ চিৎকার করে একদল লোক হামলা চালায়। হামলায় র‍্যাবের দুই সদস্যসহ তিনজন গুরুতর আহত হন। এ সময় প্রাইভেট কারটিও ভাঙচুর করা হয়। জোরারগঞ্জ থানা-পুলিশ ও র‍্যাব-৭–এর সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফেনী শহরে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকায় আনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন মামুন বলেন, ‘স্থানীয় লোকজনের হাতে কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। আপাতত এর বেশি কিছু বলতে পারব না আমরা।’

এ বিষয়ে র‍্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, র‍্যাব-৭–এর একটি দল অভিযানে গেলে মাদক কারবারিরা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় লোকজনের হাতে দুই র‍্যাব সদস্য আহত হন। চিকিৎসা দিতে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : প্রথম আলো

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না