,

একটু ভাবুন তো আপনার কি হবে : সানী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন তিনি। গত সোমবার ছিল এই অভিনেতার মায়ের মৃত্যুবার্ষিকী। আর মাকে হারানোর এদিনে বৃদ্ধাশ্রম ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং দোয়া-মাহফিলের আয়োজন করেন এই অভিনেতা।

গাজীপুরের কাপাসিয়ার আব্দুল আলী নামের বৃদ্ধাশ্রমে এবং তাহসিমুল কোরআন নামের হাফিজিয়া মাদ্রাসায় এতিম ছেলেদের মাঝে খাবার বিতরণ করেন ওমর সানী। এ সময় বৃদ্ধাশ্রমের এক মায়ের চোখের অপারেশন, আরেকজনের চিকিৎসাসহ হাফেজিয়া মাদ্রাসার সমস্ত ছেলে মেয়েদের ইউনিফর্ম তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন এই চিত্রনায়ক।

সেই মুহূর্তের বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন ওমর সানী। লিখেছেন আবেগঘন কিছু কথাও।

এক বৃদ্ধের সঙ্গে ছবি পোস্ট করে এই অভিনেতা লিখেছেন, ‘আমি একদিন ছোট ছিলাম বড় হয়েছি, বেশ বড়, কেউ ভাই বলে, কিছু অংশ আঙ্কেল বলে। আমার সঙ্গে যাকে দেখছেন তার একসময় শক্তি সামর্থ ছিল যৌবনের শক্তি ছিল, আজ নেই। একদিন আমারও থাকবে না। আর আপনি যে আমার লেখাটা পড়ছেন আপনি একটু ভাবুন তো আপনার কি হবে, শরীরের অহংকার, হিংসা পাওয়ার সব ভুলে যাই। সহযোগিতা করি, আল্লাহ আমাদের হেফাজত করুন।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর