,

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

news-image

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু্ই পক্ষের সংঘর্ষে মো.আমির হোসেন (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডুমখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির ওই এলাকার বাসিন্দা।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, বন বিভাগের জমি দখল-বেদখল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আমির হোসেন ও আবদুর রহমানের মধ্যে স্নায়ুযুদ্ধ চলে আসছিল। এরই জের ধরে আবদুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ সোমবার রাত দশটার দিকে আমির হোসেনের ওপর হামলায় চালায়। এতে আবদুর রহমানের নেতৃত্বাধীন বাহিনীর এলোপাতাড়ি গুলি ও দায়ের কোপে আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় আমির হোসেন নামের এক ব্যাক্তি নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে নিহেতর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর