মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. রাশেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।

সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা জজ ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম আসামির উপস্থিতি এ রায় দেন। আসামি মো. রাশেদ রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের আলী হায়দারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে উপজেলার দক্ষিণ চরবংশী গ্রামের খোকন ছৈয়ালের মেয়ে সুমির সাথে রাশেদের বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন সময় সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বিয়ের ছয় মাসের মাথায় ৩ মে দিবাগত রাতে ঘুমের মধ্যে হঠাৎ সুমি মারা যান বলে তার স্বামী রাশেদ শ্বশুর বাড়িতে খবর দেন। পরে ভিকটিমের মা থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং থানায় একটি অপমৃত্যুর মামলা করে। ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার ঘটনা তুলে ধরে একই বছরের ৭ জুলাই রায়পুর থানায় মামলা দায়ের করেন নিহতের মা হাজেরা বেগম। একই বছরের ১৯ অক্টোবর পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

সানি লিওনের যে ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু, তল্লাশি অভিযান চলছে

দুদিন পর রোদ, স্বস্তির নিশ্বাস ঢাকাবাসীর

ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে?

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা