,

ব্যাংক কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড, ২২ লাখ টাকা জরিমানা

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) কর্মকর্তা হাসান মোহাম্মদ রাসেদকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আজ রোববার নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হাসান মোহাম্মদ রাসেদ ফেনীর দাগনভুঞা উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফেনী শাখার কর্মকর্তা (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, আসামি রাসেদ সোশ্যাল ইসলামী ব্যাংকের ফেনী শাখায় কর্মরত থাকার সময় ১৭ লাখ টাকা গ্রাহকের ব্যক্তিগত হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক রিজিয়া সুলতানা মামলা করেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন শাখায় অর্থ আত্মসাতের আরও একাধিক মামলা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

নোয়াখালী দুদকের আইনজীবী মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৯ সালের ১ এপ্রিল ফেনী থানায় দায়ের হওয়া মামলায় দোষী সাব্যস্ত করে আসামি হাসান মোহাম্মদ রাসেদকে এই শাস্তি দিয়েছেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর