,

স্কুলছাত্রী নীলা হত্যা: অভিযোগ গঠনের শুনানি পেছাল

news-image

আদালত প্রতিবেদক : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে দশম শ্রেণির ছাত্রী নীলা রায় (১৪) হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৩ জুন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমত জাহান এ দিন ধার্য করেন। এদিন মামলায় চার্জ শুনানির জন্য থাকলেও আসামি মিজানুরের পক্ষে তার আইনজীবী এ কে ব্যানার্জী সময় আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে চার্জশুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

এদিকে এদিন মিজানুরের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী এ কে ব্যানার্জী। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

মামলার অপর আসামিরা হলেন- মিজানুর রহমানের বন্ধু সাকিব হোসেন ও সেলিম পাহলান।

উল্লেখ্য, ২০২০ সালে ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে বখাটে মিজানুর রহমান। ভাইয়ের কাছ থেকে নীলাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে কাছাকাছি তার নিজ পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। পরে রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় ২১ সেপ্টেম্বর মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড