,

আসামি ধরতে গিয়ে হাত হারালেন পুলিশ সদস্য

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আসামি ধরতে গিয়ে দায়ের কোপে পুলিশের এক কনস্টেবলের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় আরেক কনস্টেবল আহত হয়েছেন।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল এলাকায় আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে।

কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের নাম জনি খান। আহত আরেক পুলিশ সদস্যের নাম মো. শাহাদাত হোসেন। পুলিশ আহত হলেও পালিয়ে গেছেন আসামি কবির আহম্মদ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সকাল ১০টার দিকে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা করেন আসামিপক্ষের লোকজন। এতে পুলিশের দুই কনস্টেবল আহত হন। তাদের মধ্যে জনির এক হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আর শাহাদাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর