,

কারাগারে মেয়েকে ইয়াবা দিতে গিয়ে ধরা পড়লেন মা!

news-image

গাজীপুর প্রতিনিধি : কারাবন্দি মেয়ের জন্য ইয়াবা নিয়ে যাওয়ার সময় রানী বেগম নামের এক নারীকে আটক করেছেন কারারক্ষীরা। আজ শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

আটক রানী যশোরের বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী। তার মেয়ে মাদক মামলায় নারী কারাগারে বন্দি রয়েছেন।

কারা সূত্রে জানা গেছে, দুপুরে কারাগারের ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন রানী বেগম। এ সময় দায়িত্বরত নারী কারারক্ষী মাকসুদা বেগম তার দেহ তল্লাশি করেন। তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯টি ইয়াবা পাওয়া যায়। খবর পেয়ে ইয়াবাসহ ওই নারীকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায় পুলিশ।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, মাদক মামলায় নারী কারাগারে আটক মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রানী বেগম। ধারণা করা হচ্ছে, জব্দ ইয়াবা তার মেয়েকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি।

আটক রানী বেগমও দুই মাস আগে মাদক মামলায় জেল খেটে ছাড়া পেয়েছেন। এ বিষয়ে কোনাবাড়ী থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর