,

বৃদ্ধকে ‘পিটিয়ে হত্যা’, মেয়ে-জামাই-নাতি গ্রেপ্তার

news-image

নোয়াখালি প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে ৬২ বছর বয়সী বাবা মহিন উদ্দিনকে পিটিয়ে হত্যা মামলায় মেয়েসহ জামাই-নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার ভোরে গাজীপুর জেলার জয়দেবপুর থানার সালনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মহিন উদ্দিনের মেয়ে শাহিনা আক্তার (৩৭), তার স্বামী মো. নূরনবী ওরফে সুমন (৪০) ও তাদের ছেলে মো. ইউছুফ ওরফে শামীম (১৮)।

আজ দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম।

তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে গত ৩০ এপ্রিল বৃদ্ধ মহিন উদ্দিনকে পিটিয়ে হত্যা করেন মেয়ে, জামাই ও নাতি। এ ঘটনায় পরের দিন সকালে চারজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের আরেক মেয়ে বিবি কুলসুম লাভলী। ঘটনার পর থেকে তারা ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গাজীপুর থেকে গ্রেপ্তার করে কবিরহাট থানা পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর