বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

news-image

কুমিল্লা প্রতিনিধি : দীর্ঘ আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রামসহ ৩ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার।

তিনি জানান, লাইন মেরামতকাজ শেষ করে উদ্ধারকারী ট্রেন লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন পৌঁছেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সোমবার ভোর ৫টায় দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন বুড়িচং রাজাপুর স্টেশন এলাকায় এলে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আজ দুপুরে আবার চালু হয়।

আরও পড়ুন… ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

সহকারী প্রকৌশলী জানান, রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করেছে। বগিগুলো উল্টে লাইন বাঁকা হয়ে যায়। ফলে মেরামতে সময় লেগেছে। স্বাভাবিক হওয়ার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল রেলস্টেশন থেকে তূর্ণা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান