,

জাতীয় জোটের নতুন চেয়ারম্যান বিদিশা

news-image

নিউজ ডেস্ক : সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী।

রোববার সম্মিলিত জাতীয় জোটের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। এ সময় বিদিশা এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেসময় তাকে চেয়ারম্যান করা হয় এছাড়া মহাসচিব হয়েছেন জাহাঙ্গীর হোসেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ইউএনএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকেই পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিলো। তাই রোববার বিভিন্ন দলীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সম্মিলিত জাতীয় জোটের সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জোটের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যান নির্বাচন বিষয়ে বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিদিশার নাম নতুন চেয়ারম্যান হিসেবে উত্থাপন করেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়