,

৪ কিশোরীর খোঁজ পাচ্ছে না পরিবার

news-image

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার একই গ্রামের চার কিশোরী নিখোঁজ হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় শনিবার রাত ১০টার দিকে কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবারের সদস্যরা।

এর আগে স্থানীয় চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চরবসু গ্রাম থেকে সবাই একসঙ্গে এক কিশোরীর নানার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়। এরপর তারা আর ফেরেনি বলে জানান স্বজনরা। এতে করে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

জিডির বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় চরবসু গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিমের মেয়ে জোবায়দা আক্তার, জয়নাল আবদীনের মেয়ে মিতু আক্তার (তারা চাচাতো জেঠাতো বোন), আবুল খায়ের চুন্নুর মেয়ে সিমু আক্তার ও মো. শামছুল আলমের মেয়ে সামিয়া আক্তার নিহা (তারা খালাতো বোন) এক সঙ্গে মিলিত হয়।

পরে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী জেলার আন্ডার চর গ্রামে নিহার নানার বাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায় তারা। এরপর থেকে তাদের বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে রাতে পরিবারের পক্ষ থেকে নানি পরিচয়ে আকলিমা নামের এক নারী থানায় জিডি করেন।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, চার কিশোরী নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর